সিলেট | |
প্রকাশিত: 4:30 PM, February 5, 2020
সংবাদদাতা,হবিগঞ্জ :: হবিগঞ্জের নবীগঞ্জে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নাসির মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৬ জন।
বুধবার সকালে উপজেলার ওসমানী সড়কের টেকাদীঘি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার গোপিবাগ এলাকার আব্দুর রশিদের ছেলে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, বুধবার সকালে উপজেলার ওসমানী সড়কের টেকাদীঘি এলাকায় একটি অটো রাইস মিলের বয়লার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ওই বয়লারের শ্রমিক নাসির মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত আরো ৬ জন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর আধুিনক হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁকি ৫ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর মর্গে পাঠিয়েছে। বয়লারের চুলায় কোন দ্রুটির কারণেই বিস্ফোরণ ঘটতে পারে।
প্রভাতবেলা /০৫-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি