মন্ত্রিপরিষদে ৫ গণমাধ্যম মালিক

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯

মন্ত্রিপরিষদে ৫ গণমাধ্যম মালিক

প্রভাতবেলা ডেস্ক: টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করলো  আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার  ৪৬ সদস্য দায়িত্ব গ্রহণ করেছেন মঙ্গলবার (৮জানুয়ারী)। এদের মধ্যে পূর্ণমন্ত্রী  ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হবেন ৩ জন। আর এবারের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন পাঁচ গণমাধ্যম মালিক।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম প্রদত্ত নতুন মন্ত্রিসভার তথ্য  অনুযায়ী মন্ত্রিপরিষদে ঠাঁই পাওয়া দুই মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী এবং এক উপ-মন্ত্রী সরাসরি গণমাধ্যমের সঙ্গে জড়িত।

নতুন মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গোলাম দস্তগীর গাজী। তিনি নারায়ণগঞ্জ-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বচানে নির্বাচিত হন। এ ব্যবসায়ী সংসদ সদস্য গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি) ও সারাবাংলা ডট নেটের মালিক।

এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়া মো. তাজুল ইসলাম দৈনিক প্রতিদিনের সংবাদের মালিক। তিনি কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন  ফ্রান্সে ট্রাক হামলা নিহত ৮৪

শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া কামাল আহমেদ মজুমদারের মালিকানায় রয়েছে মোহনা টেলিভিশন। তিনি ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া মো. শাহরিয়ার আলমের মালিকানায় রয়েছে দুরন্ত টেলিভিশন। তিনি রাজশাহী-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পাওয়া মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) মালিকানায় রয়েছে বিজয় টেলিভিশন। তিনি চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

 

সর্বশেষ সংবাদ