সিলেট | |
প্রকাশিত: 7:25 PM, February 8, 2020
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘরের দুর্গাপুর এলাকা থেকে ইয়াবাসহ অটোরিকশা চালক মুখলেছুর রহমানকে (৩০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে বিজিবি হরষপুর বিওপির সুবেদার জাকিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬৭ পিছ ইয়াবাসহ তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি দুর্গাপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশীদ এর সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি