মিডিয়াকে “গুডবাই” বললেন সুজানা জাফর

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

মিডিয়াকে “গুডবাই” বললেন সুজানা জাফর

 

আনন্দ ঝর্ণা ডেস্ক:

ঝলমলে দুনিয়ায় ১৬ বছর ধরে অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে সুনামের সঙ্গে কাজ করছেন সুজানা জাফর। ক্যারিয়ারের এ সময়ে এসে জনপ্রিয় এ মডেল অভিনেত্রী মিডিয়াকে ‘গুডবাই’ বললেন!

 

মিডিয়া ছাড়া প্রসঙ্গে সুজানা বলেন, ৩ বছর আগে বুটিক্স ব্যবসায় নামি, তখনই ঠিক ধীরে ধীরে নিজেকে মিডিয়া থেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেই। সেজন্য বছরে দু একটি কাজ করেছি। এর বাইরে ব্যবসায় মনোযোগ দিয়েছি। পাশাপাশি কিছু আশ্রম ও অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ্‌ হজ পালনের পর মিডিয়া থেকে মন আরও সরে যায়। গত তিনবছরে দুএকটি কাজ করতে গিয়ে দেখেছি, মিডিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। সত্যি কথা বলতে প্রথমদিকে কাজের যেমন পরিবেশ ছিল এখন তেমনটা পাইনি। অন্যের কথা বলে তো আমার লাভ নেই, আমার কাছে এখন মিডিয়া জায়গাটা কমফোর্টেবল না। উপলব্ধি হলো, মিডিয়া আর আমার জন্য না। যেখানে ট্যালেন্টের মূল্য কম সেখান থেকে আমি সরে আসতে চেয়েছি। বুটিক্স ব্যবসায় মানুষের কাছ থেকে অনেক রেসপেক্ট পেয়েছি।

আরও পড়ুন  হার্টথ্রব নায়িকা পরিমনি ফোর্বস এর তালিকায়।

 

 

তিনি আরও বলেন, করোনায় গত তিনমাসে হোম কোয়ারেন্টাইনে থেকে আমি কোরআন, হাদিস থেকে অনেক বেশি জ্ঞান নিয়েছি। সেসব জ্ঞান থেকে আমার মনে হয়েছে মিডিয়াতে আমার কাজ করা ঠিক না এবং মন থেকে কাজের উদ্দীপনা আসছে না। গত ৩ মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি বেশি শান্তি পেয়েছি, যা আগে কখনই পাইনি। মিডিয়া ছাড়ার জন্য কেউ আমাকে বাধ্য করেনি। আমার মন থেকে মিডিয়ায় কাজের ইচ্ছে নষ্ট হয়ে গেছে। তাই আমি মিডিয়াতে আর কাজ করবো না।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ