মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২৪

মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রতিনিধি, চট্টগ্রাম: মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।

মাহফুজুল হক জুনু খৈয়াছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মসজিদিয়া (চৌধুরী পাড়া) এলাকার আব্দুর রউফের ছেলে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, ডিএমপির একটি টিম মিরসরাইয়ে অভিযান পরিচালনা করবে এমন একটি ম্যাসেজ দেয়। কী অভিযান, কাকে আটক করবে এ বিষয়ে কিছু বলেনি। আটকের পর জানতে পারি ঢাকার বনানী থানার একটি মামলায় চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ইউপি চেয়ারম্যানের নামে বনানী থানায় একটি মামলা রয়েছে। মামলায় তিনি এজাহার নামীয় ১ নম্বর আসামি। তবে এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেননি তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ