মিশরের প্রধানমন্ত্রী ইসমাইল শরিফের পদত্যাগ

প্রকাশিত: 10:32 PM, June 6, 2018

মিশরের প্রধানমন্ত্রী ইসমাইল শরিফ তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট এল সিসির কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেছেন শরিফ।

 

ইসমাইল শরিফের পদত্যাগের বিষয়টি বুধবার (৬ জুন) রাষ্ট্রপতির কার্যালয় থেকে নিশ্চিত করা হয়।

 

মিশরের প্রধানমন্ত্রী ইসমাইল শরীফ পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর গতকাল তার এই পদত্যাগের সিদ্ধান্ত আসল।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট নতুন মেয়াদ শুরুর পর সরকার পদত্যাগ করে থাকে। সে অনুযায়ী প্রেসিডেন্ট জেনারেল সিসির নিকট শরীফ পদত্যাগপত্র পেশ করেছেন। চার দিন আগে জেনারেল সিসি চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে তিনি এখন মন্ত্রী সভায় রদবদলের সুযোগ পাবেন।

এদিকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ করেছেন আবদেল ফাত্তাহ এল সিসি।

আরও পড়ুন  আবারও বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

মিশরের রাজনৈতিক প্রথা অনুযায়ী, প্রেসিডেন্টের নতুন মেয়াদ শুরু হলে দেশটির সরকারকে ইস্তফা দিতে হয়। সেই প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রী ইসমাইল শরিফ তার পদ থেকে ইস্তফা দিয়েছেন।

 

বিশ্লেষকরা বলছেন, এই সুযোগে প্রেসিডেন্ট সিসি মন্ত্রীসভাকে ঢেলে সাজানোর সুযোগ পাবেন।

 

৬২ বছর বয়সী ইসমাইল ২০১৫ সাল থেকে মিশরের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০১৩-২০১৫ মেয়াদে দেশটির পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

 

বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, সিসি এবং শরিফের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। প্রেসিডেন্ট সিসি এর আগে বেশ কয়েকবার ইসমাইল শরিফের প্রশংসাও করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ