সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মে ২৪, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ এবার মিয়ানমারের ওপর অবরোধ আরোপের কথা বললেন বব রে। কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রে। বাংলাদেশে রোহিঙ্গা সংকট সমাধানে একের পর এক সুপারিপ প্রতিবেদন দিয়ে যাচ্ছেন এই কানাডিয়ান নাগরিক।
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর অবরোধ আরোপে সমমনা দেশগুলোকে নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে কানাডা সরকারের প্রতি সুপারিশ করেছেন দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রে।
রোহিঙ্গা সংকট নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূতের চূড়ান্ত প্রতিবেদনে এ সুপারিশ করা হয়। বৃহস্পতিবার (২৪ মে) ঢাকার কানাডা হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে দেশটির সরকারের কাছে রোহিঙ্গা সংকট নিয়ে চূড়ান্ত প্রতিবেদন পেশ করেছেন। এই সংকট সমাধানে প্রতিবেদনে চার ভাগে ১৭টি সুপারিশ করেছেন বিশেষ দূত।
উল্লেখ্য, এর আগে গত মার্চে বাংলাদেশ আসেন এই রাষ্ট্র দূত। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। দেখে যান মানুষের ভয়াবহ অসহায়ত্ব। যা এক প্রতিবেদনে প্রচার করেছে কানাডাভিত্তিক সম্প্রচারমাধ্যম সিটিভি। ‘টেল দেম উই আর হিউম্যান’ শিরোনামের প্রতিবেদনে রোহিঙ্গা সংকট নিরসনে কানাডাকে নেতৃস্থানীয় ভূমিকা পালনের আহ্বান জানান বব রে। ৩ মার্চ রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রতিবেদনে তিনি এসব সুপারিশ করেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো’র এই বিশেষ দূত মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় নিজ জন্মভূমি থেকে বিতাড়িত রোহিঙ্গাদের কানাডায় আশ্রয় দেওয়ার সুপারিশ করেছিলেন।
কানাডীয় বব রে, একইসঙ্গে চলমান মানবিক সংকটের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেন।
প্রতিবেদনে রোহিঙ্গা সংকটকে বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশের জন্য মানবিক সংকট বলে উল্লেখ করা হয়। এছাড়া তুলে ধরা হয়েছে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি।
কানাডার বিশেষ দূতের এ প্রতিবেদনে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর অবরোধ আরোপের লক্ষ্যে কানাডার সমমনা দেশগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা ও কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সুপারিশ করা হয়। একই সঙ্গে মিয়ানমারের প্রতি কানাডা সরকারের অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখার জন্য সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতায় যথাযথ তদন্তের সুপারিশ করা হয়েছে। সে লক্ষ্যে তথ্য-প্রমাণাদি যথাযথভাবে সংগ্রহে জোর দেওয়া হয়েছে। এসব তথ্যাদির ভিত্তিতে আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
রোহিঙ্গা সংকট সমাধানে কানাডা সরকার শুরু থেকেই কার্যক্রম চালিয়ে আসছে। সে লক্ষ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতবছর ২৩ অক্টোবর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে বব রে’কে নিযুক্ত করেন। বব রে ইতোমধ্যেই বাংলাদেশ ও মিয়ানমার সফর করেছেন। সে অনুযায়ী কানাডার বিশেষ দূত কানাডা সরকারের কাছে রোহিঙ্গা সংকট নিয়ে চূড়ান্ত প্রতিবেদন পেশ করলেন।
কানাডার সরকার এই রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ৩ কোটি ৭৫ লাখ ডলার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। এরপর বর্ষাকালে বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য গত ১৬ মার্চ আরও ৮১ লাখ ৫০ হাজার ডলার তহবিল জোগানের ঘোষণা দিয়েছিল দেশটি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি