সিলেট | |
প্রকাশিত: 5:18 PM, February 13, 2021
প্রভাতবেলা ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও এমসি কলেজের সাবেক মেধাবী ছাত্রনেতা মোঃ আব্দুল মুকিত তুহিন সদ্য ঘোষিত সিলেট নবগঠিত মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারী ইউনিয়ন ছাত্রদল।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় ছাত্রদল নেতৃবৃন্দ গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলের কার্যক্রম কে আরো বেগমান ও গতিশীল করার উদারত আহবান জানান। এবং আন্দোলন সংগ্রামে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন নবগঠিত সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সোপান মিয়া, মাছুম আহমেদ, নাজমুল ইসলাম, আজির উদ্দিন, ছোরাব আলী, আশরাফ খান, খালেদ আহমদ, হুসাইন আহমদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি