সিলেট | |
প্রকাশিত: 8:40 PM, December 19, 2020
প্রভাতবেলা ডেস্ক:
মেহেরপুরে গোপন বৈঠক চলাকালে এক নারী কাউন্সিলরসহ ১৮ জন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের শেখপাড়ার একটি বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান- মেহেরপুর পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি আক্তারের শেখপাড়াস্থ ভাড়া বাড়িতে শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, এসময় তাদের কাছ থেকে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। কাউন্সিলর শিউলি আক্তারের সহযোগিতায় বিভিন্ন সময়ে এই বাড়িতে গোপন বৈঠক হতো বলে পুলিশের কাছে খবর ছিল। সার্বিক বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি