মেয়রের বাসার সামনেই ছাত্রদলের হামলায় রাজু খুন

প্রকাশিত: 1:55 PM, August 12, 2018

মেয়রের বাসার সামনেই ছাত্রদলের হামলায় রাজু খুন

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে ছাত্রদলের নোংরা রাজনীতির বলি হয়েছেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফয়জুল হক রাজু ।তিনি সিলেট ল’ কলেজের শিক্ষার্থী ছিলেন। মেয়র নির্বাচিত হবার কয়েক ঘন্টার মধ্যে মেয়রের বাসভবনের সামনেই মেয়রের ঘনিষ্ট সহচর আশির্বাদপুষ্ট ছাত্রদলের রকিববাহিনীর হাতেই খুন হলেন নিরপরাধ তরুণ রাজু।
১১ আগস্ট শনিবার রাত আনুমানিক সাড়ে ৯ টায় সিসিকের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর নগরীর কুমার পাড়াস্থ বাসা থেকে দুই সহযোগী সহ মটর সাইকেল যোগে বের হয়ে মেইন রোডে আসা মাত্র ’ছাত্রদলের রকিববাহিনী ” ৮/১০ জন সন্ত্রাসী তাদের কে দা,চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে্মেএবং গুলি করে মারাত্মক আহতাবস্থায় ফেলে যায়। তাৎক্ষণিক তাদেরকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষনা করেন। উজ্জল ও লিটন নামের তার দুই সহযোগির অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।
ছাত্রদলের নিহতের পক্ষ ‘ রকিববাহিনী’ এই ঘটনা ঘটিয়েছে বলে দাবী করছে।
নিহত রাজু মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহপুর গ্রামের ফজর আলীর ছেলে ।সিলেট নগরীর উপশহরে তার চাচা জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দবীর আলীর বাসায় থাকতেন বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ