সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৮
প্রভাতবেলা ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দিল্লিতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ১৯ সদস্যের প্রতিনিধিদল।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেন ওবায়দুল কাদের। গতকাল রোববার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তিন দিনের ভারত সফরে যান আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার পাশাপাশি ভারতের সংসদ ভবনসহ মহাত্মা গান্ধীর সমাধিসৌধ পরিদর্শন করার কথা।
ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

সফরে ভারতের রাজনীতিবিদদের সঙ্গে যে বৈঠক হবে তাতে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতে যাওয়ার আগে গত শনিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ওবায়দুল কাদের। সফরে তিস্তার পানি চুক্তি বা রোহিঙ্গা সংকট ইস্যু নিয়েও আলোচনার সম্ভাবনা নেই বলে তিনি জানান। পারস্পরিক সম্পর্ক বাড়ানোই এ সফরের মূল উদ্দেশ্য বলে দাবি করেন তিনি।
ওবায়দুল কাদেরের সঙ্গে প্রতিনিধি দলে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান; সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মিছবাহউদ্দিন সিরাজ, এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল; প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ।
প্রতিনিধি দলের সম্মানে গতকাল রোববার দিল্লিতে নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ মিশন। নৈশভোজে কূটনীতিবিদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি