সিলেট | |
প্রকাশিত: 5:23 PM, January 4, 2021
প্রভাতবেলা ডেস্ক:
ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করোনাভাইরাসের টিকার যে চুক্তি হয়েছে তা যথাসময়ে বাংলাদেশ পাবে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি সেরামের বাংলাদেশি অংশীদার।
সোমবার বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সরকার, বেক্সিমকো ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। সেই চুক্তিতে উল্লেখ রয়েছে, স্থানীয় অনুমোদনের পর (বাংলাদেশ সরকারের অনুমোদন) সেরাম ইনস্টিটিউট এক মাসের মধ্যেই প্রথম ধাপের টিকা সরবরাহ করবে।’
সেরামের সঙ্গে কথা হয়েছে জানিয়ে রাব্বুর রেজা বলেন, ‘আমরা ছয় মাসে তিন কোটি ডোজের চুক্তি করেছি। সেরাম ইতিমধ্যেই পাঁচ কোটি ডোজ বানিয়ে ফেলেছে। তাদের চাহিদার তুলনায় আমাদের চাহিদা সামান্য। সে ক্ষেত্রে টিকা প্রাপ্তিতে কোনো অসুবিধা হবে না।’
আগামী মাসের শুরুতে সিরাম ইনস্টিটিউটের কাছ থেকেই বাংলাদেশের ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা ছিল। টিকার জন্য অগ্রিম হিসেবে ৬০০ কোটি টাকা সিরামের অ্যাকাউন্টে গতকাল রবিবার জমাও দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু পরদিনই টিকা রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর আসে।
তবে সেরাম জানিয়েছে, রপ্তানি নিষেধাজ্ঞার খবর পুরোপুরি সঠিক নয়। এএফপির একটি খবর নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পর ‘তাদের টিকা রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই’ বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন।
সোমবার দুপুরে বিবিসিকে মায়াঙ্ক সেন বলেন, ‘টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি সঠিক নয়।’
ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেও জানিয়েছেন, বাংলাদেশ যথাসময়েই টিকা পাবে। সরকার টু সরকার চুক্তি হয়েছে, এজন্য ভারত নিষেধাজ্ঞা আরোপ করলেও কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তারা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি