যাত্রাবাড়িতে সড়ক দুর্ঘটনায় পথচারীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: 1:44 PM, January 25, 2021

যাত্রাবাড়িতে সড়ক দুর্ঘটনায় পথচারীর মর্মান্তিক মৃত্যু

প্রভাতবেলা ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়িতে সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক শনির আখড়া ফুট ওভার ব্রীজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় ওই ব্যক্তির মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ঘটনাস্থলে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে পুলিশ ওই নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ