রাজধানীতে ১৩ রোহিঙ্গা নারী আটক

প্রকাশিত: 5:26 PM, January 26, 2020

রাজধানীতে ১৩ রোহিঙ্গা নারী আটক

 

প্রভাতবেলা ডেস্ক:

 

রাজধানীর আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে ১৩ রোহিঙ্গা নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মানব পাচারকারী একটি চক্রের বিরুদ্ধে এ অভিযান চালায় র‌্যাব-৩-এর সদস্যরা। এ সময় তাদের আটক করা হয়।

 

 

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।

 

 

র‌্যাব-৩-এর অপারেশন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানব পাচারকারী একটি চক্রের সন্ধান পেয়ে রাজধানীর আফতাবনগরে ২ নম্বর রোডের ৪০ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাসা থেকে বিদেশে পাচারের অপেক্ষায় থাকা ১৩ জন রোহিঙ্গা নারীকে উদ্ধার করা হয়েছে।

 

 

অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

 

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ