সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮
চার বছর পর স্কোয়াডে ফেরা! সেটাও কারো দয়ায় নয়। ঘরোয়া মাঠে সর্বোচ্চ ৫০০ উইকেট তুলে নিয়ে দলে জায়গা করে নিয়েছেন তিনি। কথা হচ্ছে বাংলাদেশে দলের একসময়ের নির্ভরযোগ্য বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের কথা। যিনি চার বছর পর শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজের মাধ্যমে ফিরে এসেছেন জাতীয় দলে।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেলেও প্রথম টেস্টে রাজ্জাক ছিলেন উপেক্ষিত। তাঁর পরিবর্তে দলে অভিষেক হয় তরুণ সানজামুল হকের। অবশ্য রাজ্জাককে প্রথম টেস্টে একাদশে না রাখা এবং সানজামুলের অভিষেকের ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘দীর্ঘদিন পর জাতীয় দলে এসেছে রাজ্জাক, সবকিছু বোঝার জন্য ওকে একটু সময় দেওয়া দরকার। সানজামুল দীর্ঘদিন জাতীয় দলের সঙ্গে আছে, তাই এ ক্ষেত্রে তাকেই আমাদের যোগ্য মনে হয়েছে!’
প্রথম টেস্টে একাদশে না থাকলেও দ্বিতীয় টেস্টে একাদশে জায়গা পেয়েছেন রাজ্জাক। মাঠে নেমেই একের পর এক প্রমাণ করে যাচ্ছেন, ‘এখনো ফুরিয়ে যাইনি’।
টস জিতে ব্যাট করতে নামা লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন রাজ্জাকই। ইনিংসের ষষ্ঠ ওভারেই ব্যক্তিগত ৩ রানে সাজঘরে ফেরান ওপেনার দিমুথ করুনারত্নেকে। ইনিংসের ২৮তম ওভারে পর পর দুই বলে দুই উইকেট তুলে নেন এই অভিজ্ঞ স্পিনার। ধনুশকা গুনাথিলাকা ও অধিনায়ক দিনেশ চান্দিমালের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের আশা জাগান রাজ্জাক। কিন্তু পরের বলে আর উইকেটের দেখা পাননি তিনি।
প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১০৫ রান। সকালের সেশনে রাজ্জাক তুলে নিয়েছেন মোট তিনটি উইকেট। একটি উইকেট গেছে স্পিনার তাইজুল ইসলামের ঝুলিতে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি