রিজভীর বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩

রিজভীর বিরুদ্ধে পরোয়ানা

রিজভীর বিরুদ্ধে পরোয়ানা জারি। শুনানিতে অনুপস্থিত থাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ২২ জনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

প্রায় ৯ বছর আগে বাসে আগুন দেওয়ার এক মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন সোমবার এই আদেশ দেন।

আমানউল্লাহ আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, ২০১৫ সালে বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামসহ ২৩ নেতাকর্মী আজ আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া রুহুল কবির রিজভী, বরকতউল্লা বুলুসহ ২২ জন আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ১৭ জানুয়ারি মোহাম্মদপুরের জাকের ডেইরি ফার্মের সামনে বিএনপি নেতা আমানউল্লাহ আমানের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলের পর একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২৩ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়।

আরও পড়ুন  পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের তান্ডবে নিহত ৪

মামলাটি তদন্ত করে পরের বছর ২০১৬ সালের ২৩ আগস্ট আদালতে ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ