লন্ডনে ২৪তলা ভবনে আগুন: নিহত ৬

প্রকাশিত: 5:09 PM, June 14, 2017

বিশ্বভূবন ডেস্ক: লন্ডনের পশ্চিমাংশে একটি ২৪ তলা আবাসিক ভবন আগুনে জ্বলছে। স্থানীয় সময় বুধবার রাত ১টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পায় লন্ডন ফায়ার ব্রিগেড। এর পরপরই ৪০টি ফায়ার ইঞ্জিন নিয়ে প্রায় ২০০ ফায়ার ফাইটার আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
ভবনের একজন মুসলিম বাসিন্দা যিনি কোন রকম তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বের হতে সক্ষম হয়েছেন, স্কাই নিউজ কে বলেছেন, এই ভবনে তার পরিবারের মতো অনেক মুসলিম পরিবার রয়েছেন যারা সেহরী খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অনেক পরিবার ভবনের ভেতর আটকা পড়েছেন। তার ধারনা রাত ১২.৪৫ এর দিকে পাশের ফ্ল্যাটের ফ্রিজ বিস্ফোরিত হওয়ায আগুন লেগে যায় এবং সেই আগুন পুরো ভবন জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে।  এই ভবনের বাসিন্দাদের অনেকেই  সেহরী খেতে জেগে ছিলেন, যদি ঘুমে থাকতেন তাহলে তাদের আরো বিপদ হতো।

জ্বলন্ত ২৪ তলা ভবনে আটকে থাকা বাসিন্দাদের অনেকেই মারা গেছেন, বলছে ফায়ার ব্রিগেড। প্রত্যক্ষদর্শীরা দেখেছেন, জীবন বাচানোর জন্য কেউ কেউ ব্যালকনি থেকে লাফও দিয়েছেন। ভবনটি ভেঙে কিংবা ধ্বসে পড়তে পারে এই আশঙ্কায় পুলিশ আশপাশ থেকে সবাইকে সরিয়ে দিয়েছে।

আরও পড়ুন  পেঁয়াজ, রসুন ও আদার দাম বাড়ছেই

যুক্তরাজ্যে পশ্চিম লন্ডনের লাটিমার রোডে ২৭ তলা গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ