সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৭
এস.এম সহিদুল ইসলাম, লালমনিরহাট: জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশের বিশেষ একটি অভিযানে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসাইন এর নেতৃত্বে মাদক ব্যবসায়ী তোতা মিয়া (৫০) কে আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান জানান, শনিবার (৭ জানুয়ারী ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোড়ল এলাকায় অভিযান চালিয়ে তোতা মিয়াকে সাড়ে ৫ কেজী গাজাসহ তার নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। আটককৃত গাঁজা ব্যবসায়ী গোড়ল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের একাব্বর আলীর পুত্র।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসাইন জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক গাঁজা ব্যবসায়ীর নামে একটি মামলা হয়েছে। সকাল সাড়ে ১০টায় তাকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল ইসলাম জানান, জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি