সিলেট | |
প্রকাশিত: 3:52 PM, January 21, 2019
আনন্দঝর্ণা ডেস্ক: ভারতের ১৭তম লোকসভা নির্বাচন হবে আগামী এপ্রিল ও মে মাসে। এদিকে লোকসভা নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে। নানাভাবে সাধারণ ভোটারদের আগ্রহ ও আকর্ষণ তৈরির চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে প্রার্থী বাছাইয়ের কাজও শুরু হয়েছে। ভোটের ময়দানে চমক দেওয়ার চেষ্টা করবে রাজনৈতিক দলগুলো। তাদের বড় চমক থাকে বড় পর্দা, ছোট পর্দা আর সংগীতজগতের তারকাদের ঘিরে। নির্বাচনে জনপ্রিয় তারকাদের মনোনয়ন দিয়ে বড় চমক দেওয়ার চেষ্টা কোনো নতুন ঘটনা নয়। এবার শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনে কংগ্রেস থেকে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা কারিনা কাপুর খানকে মনোনয়ন দেওয়ার চেষ্টা চলছে।
কারিনা কাপুর খানকে কংগ্রেস কেন লোকসভা নির্বাচনে মনোনয়ন দিতে চাচ্ছে? সারা ভারতে কারিনা কাপুর খানের ভক্ত যেমন আছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে তাঁর বিশাল অনুসারী। এই সুবিধাটুকু ভোটে কাজে লাগিয়ে কারিনা কাপুর খানকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় কংগ্রেস। আর এই ভাবনা মোটেও হঠাৎ করে আসেনি, এমনটা নাকি মধ্যপ্রদেশের কংগ্রেস অনেক দিন থেকেই ভাবছে। মধ্যপ্রদেশ কংগ্রেসের নেতৃত্ব মনে করছে, যুব ও তরুণ ভোটারদের টানার জন্য কারিনা কাপুর খানের মতো প্রার্থীকেই প্রয়োজন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি