শফি দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সম্পাদক

প্রকাশিত: 8:25 PM, August 7, 2016

প্রভাতবেলা প্রতিবেদক:  দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন সহ সাধারণ সম্পাদক দি নিউ নেশন’র সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি। এ উপলক্ষ্যে গত ০৭ আগস্ট রোববার বিকাল ৩টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আজমল খানের সভাপতিত্বে, সহ সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. আহমদ আলী, সহ সভাপতি কবির আহমদ, খালেদ আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এন.এইচ শিপু, দপ্তর ও পাঠাগার সম্পাদক এম.এ খালিক, কার্যকরী কমিটির সদস্য দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, তাজুল ইসলাম বাঙালি, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম উল্লাস, সদস্য শরিফ আহমদ।
সভায় আলোচ্যসূচী অনুযায়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সুহেল আহমদ বিদেশ সফরে গিয়ে আর ফিরে না আসায়  সহ সাধারণ সম্পাদক দি নিউ নেশন’র সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। সভায় প্রেসক্লাবের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সর্বশেষ সংবাদ