শাহজালাল জামেয়ায় জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬

মুহাম্মাদ মুহিব আলী :

জাতীয় শোক দিবস উপলক্ষে শাহ জালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে  সোমবার আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা একটি সুখী সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। তারা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন জাতি ও স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। সমগ্র জাতি আজ শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছে।

 

সিনিয়র শিক্ষক মুহাম্মাদ মুহিব আলীর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুল ইনচার্জ আবুল কালাম আজাদ, কলেজ ইনচার্জ সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার ইংরেজী ও নার্সরী বিভাগের ইনচার্জ সেলিনা আক্তার ক্রৌরি,সহকারী অধ্যাপক জাফর ইকবাল মাহমুদ, সিনিয়র শিক্ষক আব্দুল মোতালেব,প্রভাষক মোস্তফা কামাল, সিনিয়র শিক্ষক এনামুল হক।

 

সভার শুরুতে পবিত্র কুরআন ধেকে তেলাওয়ত করেন সহকারী শিক্ষক আবুল হাসনাত বেলাল, বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা আবৃতি করেন প্রভাষক আব্দুল্লাহ আল মামুন,দেশাত্ববোধ গান পরিবেশন করেন একাদশ শ্রেণির ছাত্র আল কবির, একাদশের ছাত্রী জান্নাত ইমা, ৩য় শেণির ছাত্রী সিরাজাম মুনিরা, কবিতা আবৃতি করেন ৩য় শ্রেনির ইয়সির আলম ও ৫ম শ্রেণির ফাইয়াজ খান নাহিয়ান। মুনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাসউদ আহমদ খান।

আরও পড়ুন  সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু মঙ্গলবার

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। ক্যাম্পাসে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচীর শেষ হয়।

সর্বশেষ সংবাদ