সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৯
প্রভাতবেলা প্রতিবেদক: উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সিলেট জেলায় “শুদ্ধাচার পুরস্কার ১৮-১৯” এর জন্য মনোনীত হয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম।সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় ও রাষ্টীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশলের আলোকে সম্মানজনক পুরস্কারের জন্য তাঁকে মনোনয়ন করা হয়। মৌরীন করিম জৈন্তাপুর উপজেলায় যোগদানের পর আইসিটিতে জৈন্তাপুর উপজেলা সিলেট বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়।
মৌরীন করিম প্রভাতবেলাকে জানান- অামাকে পুরস্কারের জন্য মনোনিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্যারকে। তিনি আরো ও ধন্যবাদ জানান সহকর্মীবৃন্দের প্রতি, যাদের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় এ সম্মান অর্জন সম্ভব হয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি