শ্রমিক মৃত্যুর ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট

প্রকাশিত: 9:45 PM, May 5, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ সাভার এইচ আর গার্মেন্টসে শ্রমিক মৃত্যুর ঘটনায় ঢাকা আরিচা মহাসড়ক দুপুর ৩টা থেকে অবরোধ চলছে।

সাভারে এইচ আর পোশাক কারখানায় রাশেদুল ইসলাম রাব্বি (২৮) নামে এক শ্রমিক অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে রেখেছে ওই কারখানার শ্রমিকরা। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (০৫ মে) সন্ধ্যায় সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের  উল্লাইল বাসস্ট্যান্ডে এলাকায় অবরোধ করে শ্রমিকরা। রাত সাড়ে ৯টা পর্যন্ত একই অচলাবস্থা চলছিল।

জানা যায় , পোশাক কারখানার শ্রমিক রাশেদুল ইসলাম রাব্বি জামজাগির গ্রামের হরিপুর থানার মৃত মঞ্জুর আলীর ছেলে।

এদিকে, এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওপথে চলাচলকারী যানবাহন ও সাধারণ যাত্রীরা। সড়কে ঘটনার পর বসে কাটাতে হচ্ছে তাদের। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরছেন তাদের ভোগান্তির চিত্র।

এদিকে, বিক্ষোভরত শ্রমিকরা জানায়, রাব্বি হঠাৎ অসুস্থ বোধ করায় কারখানার পিএমের কাছে ছুটি চান। কিন্তু ছুটি না দিয়ে তাকে পুনরায় কাজ করতে পাঠান কারখানার পিএম।  রাব্বি অসুস্থ শরীর নিয়ে কাজ করার ফলে অচেতন হয়ে পড়েন। সেই অবস্থায়ই তার কারখানার ভেতরেই মৃত্যু হয় বলে কর্মরত শ্রমিকরা জানান।

আরও পড়ুন  সিলেটে অভিমানী প্রেমিকের আত্মহত্যা

এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে, কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসেন। শ্রমিকদের বিক্ষোভরত শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।

এ ঘটনায় নিরাপত্তার জন্য ঢাকা-আরিচা মহাসড়ক ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তারা আপ্রাণ চেষ্টা চালাছেন পরিস্মৃতি নিয়ন্ত্রণে আনার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ