সিলেট | |
প্রকাশিত: 6:27 PM, May 13, 2020
প্রতিনিধি, শ্রীমঙ্গল :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লামুয়া এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (১৩ মে) বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, মহাসড়কের লামুয়া এলাকায় মৌলভীবাজারগামী চালবাহী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৫-৪৪৬৯) শ্রীমঙ্গলগামী সিএনজিচালিত অটোরিকশাকে (মৌলভীবাজার-থ ১১৪৪২৬) ধাক্কা দেয় এবং পরে একটি গাছের সাথে ধাক্কা লেগে পিকআপটি থেমে যায়। পিকআপের ধাক্কায় অটোরিকশায় থাকা যাত্রীদের একজন ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন গুরুতর আহত হন। পরে চালকসহ দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আরেকজন যাত্রী মারা যান। চালক রুমেলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে নিহত ব্যক্তির পাশে একটি আইডি কার্ড পাওয়া গেছে। সেখানে তার নাম নিতাই পদ দাস হাজরা লিখা রয়েছে। আমরা নিশ্চিত হতে পারছি না এটি নিহত ব্যক্তির নাম কি না। পিকআপের চালক দুর্ঘটনার পর পরই পিকআপ রেখে পালিয়ে গেছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি