সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬
সংবাদদাতা,জৈন্তাপুর: জৈন্তাপুরে জমিয়তে উলামায়ে ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে। বুধবার বিকাল ৪টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর শাখার আয়োজনে প্রেসক্লাবের সমুখ হতে বিশাল বিক্ষোভ মিছিলরেব হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্বে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে পথসভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব জমিয়ত সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা ওলিউর রহমান, সৌদি আরব জমিয়তের আহবায়ক মাওলানা শরিফ উদ্দিন, সৌদিপ্রবাসী জমিয়ত নেতা মাওলানা বিলাল উদ্দিন। এছাড়া পথসভায় আরও বক্তব্য রাখেন মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা রুহুল আমিন নগরি, মাওলানা মাসউদ আযহার, মাওলানা মনির উদ্দিন, হাফিজ জইনুল আবেদীন ডালিম, মাওলানা সিফতুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোন স্থান নেই। প্রকৃত মুসলমান কখনও জঙ্গি হতে পারে না। ইতিমধ্যে সিলেটের কৌওমী মাদ্রাসা সমুহ আইন শৃংঙ্খলা বাহিনির কাছে একটি শান্ত সৃষ্ট দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রসংসা কুড়িয়েছে। একটি জঙ্গি গোষ্টি ইসলামানের নাম ভাঙ্গীয়ে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। এদেশে যতক্ষণ পর্যন্ত কৌওমি মাদ্রাসা সমুহ ঠিকে থাকবে ততক্ষণ পর্যন্ত শান্তি প্রিয় বাংলার জমিনে জঙ্গিরা ঠিকে থাকতে দেওয়া হবে না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি