‘সমাজে কী হচ্ছে, তা আমাদের টাচ করে’

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৭

প্রভাতবেলা ডেস্ক:  ‘সমাজে কী হচ্ছে, তা আমাদের টাচ (স্পর্শ) করে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

মঙ্গলবার ব্যাংকের ঋণ-সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, ‘সমাজের ঘটে ‍যাওয়া ঘটনাগুলো বিচারকদের টাচ (স্পর্শ) করে। আমরা যখন চেম্বারে থাকি, তখন এক রকম; আর যখন চেয়ারে বসি (এজলাসে), তখন আমাদের মানসিকতা পরিবর্তন (চেঞ্জ) হয়ে যায়। এখানে ধনী-গরিব সব ধরনের বিচারপ্রার্থী আসে। আমরা সবার বিচার করি।’

অ্যাটর্নি জেনারেলকে  প্রধান বিচারপতি মৌলভীবাজারের এক কৃষকের ঋণের ঘটনা তুলে ধরেন।

তিনি বলেন, ‘এ ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয়।’ এ মামলায় আইনজীবী ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ