সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
বিশ্বভূবন ডেস্ক: সাগরপথে গত দুই দিনে ইতালি পৌঁছেছে ৩৬২ জন বাংলাদেশি। ইতালিতে বাংলাদেশিদের করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে হৈচৈয়ের মধ্যে এই খবর এলো।
ইতালির স্থানীয় সংবাদমাধ্যম দ্য লোকাল জানিয়েছে, গ্রীষ্মকালে বিপজ্জনক ভূমধ্যসাগর শান্ত থাকার সুযোগ নিয়ে এসব অভিবাসী ইতালি পৌঁছেছে।
জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) শুক্রবার জানিয়েছে, গত দুই দিনে ইতালির লাম্পেডুসা দ্বীপে ৫ শতাধিক অভিবাসী পৌঁছেছেন।
ইতালির সংবাদমাধ্যম বলছে, গ্রীষ্মের শুরু থেকেই, দ্বীপটিতে বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের সরাসরি পৌঁছানো বেড়েছে। এমনকি সিসিলিতে সাম্প্রতিক দিনগুলিতে দাতব্য উদ্ধারকারীরা অনেককেই উদ্ধার করেছে।
জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার তিউনিসিয়া থেকে ১১৬ জনকে নিয়ে নয়টি নৌকা পৌঁছায়। এরপর শুক্রবার তিউনিসিয়া থেকে সাতটি নৌকা এবং লিবিয়া থেকে আরো দুটি বড় নৌকায় ৪৩৪ জন ইতালি পৌঁছায়।
আইওএম জানিয়েছে, লিবিয়ার একটি নৌকায় ৯৫ জন এবং অপরটিতে ২৬৭ জন বাংলাদেশি ছিলেন।।
আইওএম মুখপাত্র ফ্লাবিও ডি জিয়াকোমো বলেন, তিউনিসিয়া থেকে প্রায়ই মানুষ ইতালি আসে। কখনও কম আবার কখনও বেশি। তবে লিবিয়া থেকে বাংলাদেশিদের ইতালি পৌঁছানোর ঘটনা এটা নতুন নয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি