সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান

সব সরকারি কর্মকর্তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান । একইসঙ্গে কাজে ফিরতে তাদের প্রতি আহ্বান জানিয়েছে। ঝড়ের বেগে পুরো আফগানিস্তান দখলের দুইদিন পর মঙ্গলবার (১৭ আগস্ট) তালেবান এ আহ্বান জানালো।

 

 

 

তালেবানের এক বিবৃতিতে বলা হয়েছে, সকলের জন্যই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। সুতরাং পূর্ণ আস্থার সাথে আপনাদের দৈনন্দিন জীবন শুরু করা উচিত।

 

 

 

রাজধানী কাবুল দখল করার মধ্য দিয়ে আবারও আফগানিস্তানের ক্ষমতায় বসতে যাচ্ছে তালেবান। সেই দিনই দেশটির চারিকার কারাগার থেকে শত শত বন্দি পালিয়ে গেছেন। এদের মধ্যে তালেবান সদস্যরাও আছেন।

 

 

 

Afghanistan News LIVE Updates: Taliban announce general amnesty for Afghan  govt staff, ask all to return to work - India Today

 

 

 

গত রবিবার পর্যন্ত অন্তত ছয়টি অঞ্চলের কারাগার থেকে প্রায় এক হাজার অপরাধী ও মাদক পাচারকারীকে মুক্তি দিয়েছে তালেবান। তাদের অধিকাংশই মাদক চোরাচালান, অপহরণ এবং সশস্ত্র ডাকাতিতে জড়িত থাকার অপরাধে বন্দি ছিলেন। জানান কারা প্রশাসন পরিচালক সফিউল্লাহ জালালজাই।

আরও পড়ুন  মিজারুল কায়েস আর নেই

 

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ