সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
কামিনী, হাসনাহেনা, গন্ধরাজ−বাহারি এমন ফুলের নামেই করা হয়েছে ভবনগুলোর নামকরণ । চারপাশের পরিবেশটাও বেশ নয়নাভিরাম। সমুদ্রদ্বীপ কুতুবদিয়া ও পাশের মহেশখালীতে ১৯৯১ সালে সাগরজলে ভিটেমাটি হারানো জলবায়ু উদ্বাস্তু মানুষদের জীবনে এটা স্বপ্নের চেয়েও বড় কিছু। সব হারিয়ে কক্সবাজারে এসে তারা বেছে নিয়েছিলেন বস্তিজীবন, সেই বস্তি থেকেই বিমানবন্দর সম্প্রসারণের কারণে আবার হয়েছেন উচ্ছেদ। তবে অবাক ব্যাপার হচ্ছে, এবার উচ্ছেদ হয়েও ঠিকানাহারা না হয়ে তারা পেয়ে যাচ্ছেন কল্পনাকেও হার মানানো ঘটনার মতো ফ্ল্যাটের চাবি। আর তাদের এই ফ্ল্যাট উপহার দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার শুরু আজই।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে উপকারভোগীদের কাছে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হবে।
কক্সবাজারে চলমান ১০টি বিশেষ অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্যতম শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প। এ প্রকল্পের প্রথম পর্যায়ে ১৯টি পাঁচতলা ভবনের কাজ সম্পন্ন হয়েছে। কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের বাঁকখালী নদীর তীর ঘেঁষা বৃহৎ এ প্রকল্পে পর্যায়ক্রমে ৪ হাজার ৪৪৮টি পরিবার পাবে নির্মিত ফ্ল্যাট।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি