সিলেট | |
প্রকাশিত: 1:42 PM, December 14, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর ) সূর্যোদয়ের সাথে সাথে পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
এরপর কালো ব্যাজ ধারণ করে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে প্রশাসন ভবনের সামনে হতে শোকর্যালি বের হয়। র্যালিটি সিকৃবির কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। র্যালিটির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
র্যালি শেষে পুষ্পস্তবক দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান ভাইস চ্যান্সেলর, ডিনবৃন্দ, রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ। মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আবদুল বাসেত পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্য প্রদান করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। তিনি বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি প্রেতাত্মা ও এদেশীয় দোসররা জাতির সূর্যসন্তানদের হত্যা করেছিলো। তারা এখনো সুযোগ পেলে জাতির পতাকা খামচে ধরতে চায়। ৭১ এর সেই মৌলবাদী শক্তি এখন আবার ভাস্কর্যের বিরোধিতা করছে।’
ভাইস চ্যান্সেলর, শহীদ বুদ্ধিজীবীদের বিভিন্ন কীর্তির স্মৃতিচারণ করেন এবং দেশমাতৃকার প্রতি তাঁদের এই মহান আত্মত্যাগের মহিমা জাতীয় জীবনে প্রয়োগ করার জন্য সকলকে আহবান জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি