সিলেটের আম্বরখানায় ট্রাক চাপায় যুবক নিহত

প্রকাশিত: 3:50 PM, November 23, 2020

সিলেটের আম্বরখানায় ট্রাক চাপায় যুবক নিহত
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট মহানগরীর আম্বরখানায় ট্রাক চাপায় ইমরান ঢালি (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) ভোর ৩টার দিকে আম্বরখানা এলাকার হোটেল পলাশের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইমরান নগরীর এয়ারপোর্ট থানার রঙ্গিটিলার লাল মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরান হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তার মাথা থেতলে যায় এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।

 

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্ল্যাহ তাহের এ প্রসঙ্গে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেল্পার পালিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ