সিলেট | |
প্রকাশিত: 1:29 PM, June 25, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে কোরআনে হাফেজ এক যুবকের লাশ উদ্ধার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫জুন) সকাল ১১টার দিকে উপশহর বি ব্লকের ১৮নং রোডের ৩ নম্বর বাসা থেকে ইফজাল নামের কোরাআনে হাফিজ ঐ যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জানা যায়।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপশহরে একটি মরদেহ পড়ে আছে শুনে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করেছেন গেছেন।
স্থানীয়রা জানান, মৃত যুবক রাতে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে ছিলেন। পরে সকাল হলে তাকে পরিবারের সদস্যরা ঘরে না তাকে খোজাখুজি করতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পিছনের দিকের একটি দরজা খোলা দেখতে পেয়ে সেখানে যান তার পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তার পরিবারের সদস্যরা। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি