সিলেট | |
প্রকাশিত: 2:01 AM, July 22, 2016
সংবাদদাতা, সিলেট : সিলেটে কারাক্ষীদের তান্ডব ও পৈশাচিক হামলায় ৬সাংবাদিক আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে অর্ধশতাধিক মোটর সাইকেল। আহত সাংবাদিরা হচ্ছেন,দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক আনিছ মাহমুদ, দৈনিক যুগভেরীর মামুন হোসেন, ড্রীম সিলেট-এর জাকির হোসেন দীপু,সিলেট সূরমার শহীদুল ইসলাম, সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, বেঙ্গল টাইমস নিউজ-এর ফটো সাংবাদিক তাহের আহমদ। আহতদের মধ্যে প্রথমোক্ত চারজনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় সিলেট নগরীরি জেইলরোড রাস্তায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুসহ কয়েকজন ছাত্রলীগ নেতার জামিনে মুক্তি উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা জেইলরোডে যান। সিলেট কেন্দ্রীয় কারগার গেইটের ভেতরে প্রবেশ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে এসময় কারারক্ষীদের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা সম্মিলিতভাবে ছাত্রলীগকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় কারারক্ষীরা জেলরোডে থাকা ছাত্রলীগসহ দর্শনার্থীদের অর্ধশতাধিক মোটর সাইকেল ভাংচুর করে। মোটর সাইকেল ভাংচুরসহ কারারক্ষীদের তান্ডবের ছবি তুলতে ও পেশাগত দায়িত্ব পালন করতে যান ফটো সাংবাদিকরা। এসময় কারারক্ষীরা নিরস্ত্র সাংবাদিকদের উপর পৈশাচিক হামলা চালায়। কারারক্ষীরা সাংবাদিকদের লাঠি, কাটের রোল ও বন্দুকের বাট দিয়ে আঘাত করে সাংবাদিকদের মাটিতে ফেলে বুট দিয়ে তাদের লাথিপেটা করে। পাশাপাশি সাংবাদিকদের ৬টি ক্যামেরা ছিনিয়ে নেয় এবং কয়েকটি আছড়িয়ে ভেঙ্গে ফেলে। কারারক্ষীরা এসময় দৈনিক উত্তরপূর্বের ফটোসাংবাদিক নুরুল ইসামের,দৈনিক সমকালের ইউসুফ আলীর ও বেঙ্গল টাইস নিউজ-এর নির্বাহী সম্পাদক কামরুল আই রাসেলের মোটর সাইকেল গুড়িয়ে দেয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ফটো সাংবাদিকদের উপর সিলেট কেন্দ্রীয় কারারক্ষীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট নিউজক্লাব, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি ও সিলেট অন্লাইন রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিক সংগঠন নেতৃবৃন্দ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি