সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ভয়াবহ দূর্ঘটনায় ৮ জনের প্রাণহানি

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ভয়াবহ দূর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
সংবাদদাতা, কোম্পানীগঞ্জ♦ সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ভয়াবহ  দূর্ঘটনায় ৬ জন নিহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। তবে স্থানীয় জনগণ বলছে নিহতের সংখ্যা ৮।
আমির উদ্দিন ছাড়া আর কোন নিহতের পরিচয় এখনো জানা যায়নি। নোহা মাইক্রো ও অটোরিকশা সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে  দূর্ঘটনাস্থলেই ৫ জন এবং অপর ৩জন হাসপাতালে মারা গেছেন বলে সুত্র নিশ্চিত করেছে।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের গোয়াইনঘাট থানাধীন সুদরাগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের পাঁচজন ছিলেন অটোরিকশার যাত্রী। নিহত অপরজন হলেন মাইক্রোবাসের চালক। বাকীদের পরিচয় জানা যায়নি।
দূর্ঘটনায় খাদে উল্টে পড়ে মাইক্রোবাস। ইনসেটে নিহত আমীর উদ্দিনের ছবি

দূর্ঘটনায় খাদে উল্টে পড়ে মাইক্রোবাস। ইনসেটে নিহত আমীর উদ্দিনের ছবি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আটটার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খগাইল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও অটোরিকশা সড়কের পাশের খালে পড়ে ঘটনাস্থলে ছয়জন নিহত হন। আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  ওসমানীনগরে আ’লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ