সিলেট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় পাতার বিড়ি আটক

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮

সিলেট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় পাতার বিড়ি আটক

প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় পাতার বিড়ি আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার ২৩ এপ্রিল সিলেট জেলার কানাইঘাট থানার অন্তর্গত সুরাইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পঞ্চাশ পাহাড় মেঘালয় চা বাগান কাঁচা রাস্তার উপর হতে মালিকানাবিহীন অবস্থায় ৩,৫১,০০০ (তিন লক্ষ একান্ন হাজার) পিস ভারতীয় পাতার বিড়ি (নাসির বিড়ি) ও একটি মিনি পিকআপ আটক করা হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিড়ি’র প্যাকেট ও পিকআপ ফেলে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় চোরাকারবারীদের খুঁজে বেড় করার জন্য সাঁড়াশী অভিযান চলছে। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১৬,০২,৭০০/- (ষোল লক্ষ দুই হাজার সাতশত) টাকা।

৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপি কমান্ডার সুবেদার শেখ শহিদুর রহমান  এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ