সিলেট | |
প্রকাশিত: 2:50 PM, March 30, 2020
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুরে নিজ বসত বাড়ির জন্য হ্যান্ড ট্রলি দিয়ে মাটি আনতে গিয়ে ট্রলি উল্টে মাটি চাপায় দশ বছরের এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশুর নাম মো. রবিন মিয়া এবং স্থানীয় কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। নিহত শিশু উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) সকালে কলাগাঁও গ্রামের বাবুল মিয়ার দুই ছেলে বাড়ির সামনের বালুচর থেকে নিজ বাড়ি ভরাট করার জন্য হ্যান্ড ট্রলি দিয়ে মাটি আনতে যায়। হ্যান্ড ট্রলি ভর্তি করে মাটি নিয়ে বাড়ি ফেরার সময় রাস্তায় ট্রলিটি উল্টে গিয়ে শিশু রবিন মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি