সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জে ৬৫টি নারী নির্যাতন মামলায় সংসার করতে সম্মত হওয়ায় ৫৪ জন স্বামীকে স্ত্রী-সন্তানের কাছে পাঠিয়েছেন আদালত। অন্য ১১ জন স্বামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এসব মামলার রায় দেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জাকির হোসেন। রায় ঘোষণা শেষে আদালতের পক্ষ থেকে ৫৪ দম্পতিকে ফুল দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট নান্টু রায়।
আদালত সূত্র জানায়, নারী নির্যাতনসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ৬৫ জন নারী তাদের স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। দীর্ঘদিন ধরে এসব মামলার বিচারকাজ চলছিল। নির্যাতনের শিকার নারীরা তাদের সন্তানদের নিয়ে অর্ধাহারে অনাহারে অন্যত্র আশ্রয় নিয়ে অনিশ্চিত এক জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। অনিশ্চিত জীবন থেকে ৫৪ জন স্ত্রীকে স্বামীর কাছে আর সন্তানদের তাদের বাবার পারিবারিক বলয়ে আবদ্ধ করে ব্যতিক্রমী রায় দিলেন বিচারক।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট নান্টু রায় বলেন, আদালত পৃথক ৬৫টি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে ৫৪টি মামলায় ৫৪ জন স্বামীকে আপস নিষ্পত্তি করে তাদের স্ত্রীর কাছে পাঠিয়েছেন। তবে ১১টি মামলায় ১১ জন স্বামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি