সুপ্রিম কোর্ট বারে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮

সুপ্রিম কোর্ট বারে ভোটগ্রহণ চলছে

প্রভাতবেলা প্রতিবেদক:  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০১৮-২০১৯ মেয়াদের নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ আজ শুরু হয়েছে।

সুপ্রিম কোর্ট বারের সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেষ চন্দ্র দাস বলেন, এবারের নির্বাচনে ছয় হাজার ১৫২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ভোট শুরুর আগেই আইনজীবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছিলেন।

আজ ও আগামীকাল সকাল ১০টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাতটি সম্পাদকীয় ও সাতটি নির্বাহী সদস্যের পদ রয়েছে।

বিগত বছরগুলোর নির্বাচনে দেখা গেছে, এখানে প্যানেলভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। একটি সাদা প্যানেল অপরটি নীল প্যানেল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সমমনাদের সমর্থনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিতদের হচ্ছে সাদা প্যানেল। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনাদের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল।

আরও পড়ুন  আতিকুলের ইশতেহারে যেসব প্রতিশ্রুতি

এ নির্বাচনের জন্য সাদা প্যানেল থেকে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি পদে এবং শেখ মোহাম্মদ মোরশেদ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি-সম্পাদক ছাড়া বাকি পদগুলোতে প্রার্থীরা হলেন- সহসভাপতি আলালউদ্দীন ও ড. মোহাম্মদ শামসুর রহমান, ট্রেজারার ড. মোহাম্মদ ইকবাল করিম, সহসম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক ও ইয়াদিয়া জামান, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, হুমায়ুন কবির, চঞ্চল কুমার বিশ্বাস, শাহানা পারভীন, রুহুল আমিন তুহিন, শেখ মোহাম্মদ মাজু মিয়া, মোহাম্মদ মুজিবর রহমান সম্রাট।

নীল প্যানেল থেকে সভাপতি পদে বর্তমান সভাপতি পদে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক পদে বর্তমান সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ প্যানেল থেকে সহসভাপতি পদে ড. মো. গোলাম রহমান ভুইয়া ও এম গোলাম মোস্তফা, ট্রেজারার পদে নাসরিন আক্তার, সহসম্পাদক পদে কাজী জয়নুল আবেদীন ও আনজুমানারা বেগম, সদস্য পদে- ব্যারিস্টার সাইফুর আলম মাহমুদ, মো. জাহাঙ্গীর জমাদ্দার, মো. এমদাদুল হক, মাহফুজ বিন ইউসুফ, সৈয়দা শাহীনারা লাইলী, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহেদী হাসান।

আরও পড়ুন  যুবদলের তড়িৎ অ্যাকশন♦️চাঁদাবাজ মাধব বহিষ্কার

প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ ওয়াই মশিউজ্জামান।

সর্বশেষ সংবাদ