সুবিদবাজারে তরুণীর মৃত্যু নিয়ে ধুম্রজাল

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬

প্রভাতবেলা প্রতিবেদক: নগরীর সুবিদবাজারে বাড়ীর ছাদ থেকে পড়ে নিহত তরুণী সানজিদা খানম তৃষার মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধ্রুমজালের। সোমবার একটি অভিযোগও দাখিল করেছে সিলেট মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানায়। তাতে তিনি উল্লেখ করেন, আমার ভাতিজি তৃষা নগরীর সুবিদবাজারের দোয়েল আবাসিক এলাকার ১৭ নং বাসায় তার মা, বড় বোন তছলিমা খানম তমা ও বোনের স্বামী মোস্তাক আহমদ কয়েসের সাথে এক বাসায় থাকতো। আমি তাদের পাশের বাসায় থাকি। রোববার (১৪ আগস্ট) দিনগত রাত ২টার দিকে আমার ভাগ্নে সুমন ফোন করে জানায়, তৃষাকে গুরুতর আহত অবস্থায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছেন।

এমন সংবাদের পর আমি হাসপাতালে ছুটে যাই। সেখানে তমা ও কয়েসের কাছ থেকে জানতে পারি, তৃষা রাগ করে বাসার তৃতীয় তলার ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু ঘটনার বর্ণনা তার কাছে অস্বাভাবিক বলে মনে হওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, পৈত্রিক সম্পত্তির পরবর্তী উত্তরাধিকারী অংশিদার হওয়াতে সম্পত্তির লোভে কেউ আমার ভাতিজিকে হত্যা করতে পারে। এজন্য তদন্ত সাপেক্ষে তিনি প্রকৃত ঘটনার উদঘাটনের মাধ্যমে দোষিদের ধরতে আইনের আওতার আনার আবেদন জানান।
এ ব্যাপারে জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার নিহতের ময়নাতদন্তের পরই বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এর পরই ব্যবস্থা নেয়া হবে ।

সর্বশেষ সংবাদ