সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬
দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সূর্যোদয় এতিম স্কুলের উদ্যোগে ও সূর্যোদয় যুব সংঘের আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শনিবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাসান তালুকদার সোহেল’র সভাপতিত্বে ও এ কে এম কামাল হোসেনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক ওই সময় জঙ্গি সন্ত্রাসীরা একের পর এক ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এ ধরনের জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তাই তাদেরকে নির্মূল করতে শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশের সর্বস্তরের মানুষ মাঠে নেমে প্রতিবাদ জানাচ্ছেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহের, সাংবাদিক মুহিত চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী ও যুব সংগঠক তোফায়েল আহমদ সেপুল, অনলাইন পোর্টাল সিলেট বাংলা নিউজের সম্পাদক কামাল আহমদ, সূর্যোদয় এতিম স্কুলের উপদেষ্ঠা জুনেদ আহমদ, অর্থ সম্পাদক আফজাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মৌলভী শহীদুল ইসলাম, সংগঠনের সম্পাদক বিকাশ আহমদ, সদস্য কবির আহমদ, আল আমিন, সোনিয়া আক্তার ইতি, ইমা আক্তার, জুয়েল আহমদ, মঞ্জু আহমদ, রোজিনা আক্তার পপি, নজরুল ইসলাম, ফারজানা আক্তার, সোনিয়া বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি