সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মিরপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডে সন্তানসহ মায়ের মৃত্যুর পর এবার বাবাও চলে গেলেন না ফেরার দেশে। তাঁর নাম মানিক মিয়া (৩৫)। তাঁর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসক জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মানিক মারা যান। আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন।
গত মঙ্গলবার রাত ১২টার দিকে মিরপুরের একটি পাঁচতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাত মাসের শিশু তামিম মারা যায়। গতকাল বুধবার দুপুর ২টার দিকে মারা যান তামিমের মা মিনা বেগম (২৮)।
মিরপুরের ১১ নম্বর সেকশনের এ ব্লকের ৪ নম্বর রোডের পাঁচতলা বাসার নিচতলায় সপরিবার থাকতেন মানিক।
ডা. পার্থ শংকর পাল জানান, মিনার শরীরের ৮৫ শতাংশই পুড়ে গেছিল।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ আরেফিন জানান, ধারণা করা হচ্ছে, বাসার গ্যাস পাইপলাইন ছিদ্র হয়ে এই আগুন লাগে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি