সিলেট | |
প্রকাশিত: 11:43 PM, January 6, 2017
প্রভাতবেলা ডেস্ক: হজ্বের কোটা পদ্ধতি প্রত্যাহার করেছে সৌদি আরব।এর ফলে এ বছর থেকে জনসংখ্যার অনুপাতে শতভাগ হজপ্রত্যাশী হজ্ব পালন করতে পারবেন।
শুক্রবার দুপুরে জেদ্দা কনস্যুলেটের কনসাল(হজ) এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১০ শতাংশ কোটা পদ্ধতি থাকার কারণে গত বছর এক লাখ এক হাজার বাংলাদেশি পবিত্র হজ্ব পালনের সুযোগ পেয়েছিলেন। কোটা পদ্ধতি না থাকায় এ বছর এক লাখ ২৭ হাজার বাংলাদেশি হজ্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।
মক্কায় পবিত্র হারাম শরিফের সম্প্রসারণ কাজের জন্য বিভিন্ন দেশ থেকে আসা এবং অভ্যন্তরীণ হাজীদের জন্য কোটা নির্ধারণ করেছিল সৌদি আরব। এর ফলে ইচ্ছা থাকলেও এতদিন সবাই হজ্বে অংশ নিতে পারতেন না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি