সিলেট | |
প্রকাশিত: 2:33 PM, February 8, 2020
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জে আজিজুল মোস্তফা (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের উমেদনগর টাইটেল মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়। আজিজুল উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১ নম্বর ব্লকের জাফর আহমেদের ছেলে। অসুস্থ বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে তিনি হবিগঞ্জে আসেন বলে জানান।
সূত্র জানায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার মুফতি কবির আহমেদ রোহিঙ্গা ক্যাম্পে গেলে আজিজুল মোস্তফাকে মোবাইল নাম্বার দিয়ে আসেন। পরবর্তীতে কবির আহমেদের সঙ্গে যোগাযোগ করে গত ৬ ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবলে আসেন মোস্তফা। পরে বুধবার (৫ ফেব্রুয়ারি) হবিগঞ্জের উমেদনগর টাইটেল মাদ্রাসায় এসে তার বাবার চিকিৎসার জন্য সাহায্য তুলছিলেন তিনি। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ খবর পেয়ে তাকে আটক করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, বাবার অসুস্থতার জন্য সাহায্যের টাকা তুলতে ক্যাম্প থেকে পালিয়ে হবিগঞ্জে এসেছে বলে পুলিশকে জানিয়েছে আজিজুল মোস্তফা। তাকে থানায় হেফাজতে রাখা রয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) পুলিশ হেফাজতে তাকে ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি