হবিগঞ্জে সরকারি চালসহ আটক ১

প্রকাশিত: 4:45 PM, April 16, 2024

হবিগঞ্জে সরকারি চালসহ আটক ১
প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে খাদ্য বান্ধব কর্মসূচির ২৯ বস্তা সরকারি চালসহ এক গোডাউন মালিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গোডাউন মালিক জুয়েল মিয়াকে (২৬)  আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জুয়েল মিয়া উপজেলার পাইকুড়া গ্রামের লাল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায়।

তিনি জানান, সোমবার মধ্যরাতে উপজেলার শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদপুর মধ্যবাজারে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মা-বাবার দোয়া ভেরাইটিজ স্টোর নামক একটি দোকানের গোডাউনে পাচারের উদ্দেশ্যে রাখা ২৯ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল জব্দ করা হয়। এসময় দোকান মালিক জুয়েল মিয়াকে আটক করা হয় ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ