সিলেট | |
প্রকাশিত: 9:38 PM, July 6, 2017
প্রতিনিধি কুলাউড়া: হাকালুকি হাওর পাড়ের কুলাউড়া, জুড়ী, বড়লেখা এবং রাজনগর উপজেলার ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, চলতি বন্যায় হাওর পাড়ের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা এবং রাজনগর উপজেলার ৪০ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্যা কবলিত হয়েছে। যার ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এছাড়াও আরও ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিতব্য অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ জানান, বন্যা কবলিত এসব শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পানি কমলেই এসব প্রতিষ্ঠানে পরীক্ষা নেয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি