২৩ রাজ্যে সাড়ে ২২ হাজার আক্রান্ত সুস্থ হবার গল্প

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

২৩ রাজ্যে সাড়ে ২২ হাজার আক্রান্ত সুস্থ হবার গল্প

আমেরিকায় মৃত্যু ১৪ হাজার ৭৭৪ ,আক্রান্ত ৪ লাখ ৩৫ হাজার

 এমদাদ চৌধুরী দীপু,নিউইয়র্ক:

চার লাখ,৩৫ হাজার অতিক্রম করলো আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা। আর মৃতের সংখ্যা প্রায় ১৫হাজার। নিউইয়র্কে আক্রান্ত ১,লাখ ৫১,হাজারের উপরে,মারা গেছেন ৬২৬৮জনের উপরে।

তবে এর বিপরীতে আছে আমেরিকার বড়শহর, দ্বীপ রাজ্যসহ ছোট বড়  ২৩টি রাজ্যে করোনা ভাইরাস থেকে ২২হাজারের বেশী রোগীর সুস্থ হয়ে ফিরে যাওয়ার গল্প। এইসব গল্প যেন যুদ্বজয়ের গল্প,স্বজন,সুহৃদ,সহকর্মী,এবং প্রতিবেশীদের কাছে। কেউ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন আবার কেউ বাড়িতে হোম কোয়ারান্টাইনে থেকে সুস্থ হচ্ছেন। আশার কথা হচ্ছে এমন অনেক রাজ্য আছে যেখানে মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার হার তিন,চার গুন বেশী।

সে সব রাজ্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাচানো যেতে পারে নিউইয়র্কসহ অন্যান্য শীর্ষ আক্রান্ত এবং মৃত্যু বিবেচনায় শীর্ষ রাজ্য গুলোকে, এমনটি আশা করছেন উদ্বিগ্ন ,শংকিত আমেরিকাবাসী।

যে ২৩টি রাজ্যে কিংবা বড় শহরে সুস্থতা লাভ করেছেন সাড়ে ২২হাজার এর উপরে রোগী।সে তালিকার শীর্ষে আছে নিউইয়র্ক,সংখ্যা ১৩ হাজারের উপরে,যেখানে মৃত্যু ৬২৬৮জন। সুস্থরোগীর চেয়ে আক্রান্ত ৯গুন বেশী। এর উল্টোচিত্র ইউএস ভার্জিন আইল্যান্ড এ। এখানে আক্রান্ত ৪৫জন,সুস্থ ৩৯জন কোন মৃত্যু নেই। আলাস্কা রাজ্যে আক্রান্ত ২২৬জন,সুস্থ হয়েছেন ৩২জন মারা গেছেন।করোনা ভাইরাসে আমেরিকার একেক রাজ্যে চিত্র একেক রকম। কোথাও মৃত্যু নেই, আছে আরোগ্য,আবার ৩০ রাজ্যে নেই কোন সুস্থ হওয়ার খবর। আবার ২৩ রাজ্যের মধ্যে কিছু রাজ্যে সুস্থতা বিস্ময়কর।

আরও পড়ুন  রোববার থেকে খুলছে দোকানপাট-শপিংমল

সুস্থতার দিক বিবেচনায় শীর্ষে আছে নিউইয়র্ক এর পর মেসাজুসেট। এখানে সুস্থ হয়েছেন ৪৩১৬জন,মারা গেছেন ৩৫৬জন। আক্রান্ত বিবেচনায় এই রাজ্য আলোচনায় আবার সুস্থতাও উল্লেখ করার মত। এই রাজ্যে এখনো আক্রান্ত রোগী ১৬,৭৯০জন।

মৃত্যু কম অথচ সুস্থতা বেশী এমন রাজ্যের মধে রয়েছে টেন্নেসি সুস্থ ৫৯২ মারা গেছেন ৭২জন,কেন্টাকী সুস্থ ৩৩৯জন,মারা গেছেন ৭৩জন,ওয়াশিংটন ডিসি ৩৬১জন সুস্থ হয়েছেন ,মারা গেছেন ২৭জন। মিনিসোতা রাজ্যে সুস্থ হয়েছেন ৬৩২জন,মারা গেছেন ৩৯জন।আরকানসাস রাজ্যে ২৩২জন সুস্থ,আর মৃত্যু ১৮জনের। এ ধরনের অবস্থা মেরিল্যান্ড,নিউহেম্পশায়ার,মেইনি,রাজ্যেসহ আরো কিছু রাজ্যে।

এদিকে শীর্ষ আক্রান্ত তালিকায় থাকা নিউজার্সীতে ৯২জন সুস্থ হয়েছেন,যেখানে আক্রান্ত রোগী ৪৭হাজারের উপরে। মিশিগানে সুস্থ হয়েছেন মাত্র ৫জন,যেখানে আক্রান্ত রোগী ২০ হাজারের উপরে।

আগেই জানিয়েছি আরোগ্যলাভ করেনি  এমন বড় রাজ্যের মধ্যে রয়েছে,লুসিয়ানা,জর্জিয়া,ভার্জিনিয়া,ইন্ডিয়ানা,ওয়াশিংটন,টেক্সাস,পেনসেলভেনিয়া,কানেকটিকাট,ফ্লোরিডা,ইলিনইস।

এখানে লাফিয়ে লাফিয়ে মৃত্যু আর আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্বি উদ্বেগ আর আতংক বৃদ্বি করেছে সবার মাঝে।  আক্রান্ত রোগী বিবেচনায় এখন বিশ্বের শীর্ষদেশ করোনা ভাইরাস আক্রান্ত দেশ আমেরিকা। আমেরিকায় প্রাণঘাতি রোগ করোনার আজ ৮এপ্রিল র্-র চিত্র হতাশাজনক এবং সামগ্রিক বিবেচনায় অবনতিশীল। শুধু নিউ ইয়র্কে একদিনে করোনায় মারা গেছেন ৭৭৯জন । প্রতি ৫মিনিটে ২জনের উপওে মারা যাচ্ছেন নিউইয়র্কেই। শুধু নিউইয়র্ক নয় করোনায় আক্রান্ত এখন আমেরিকার ৫০টি অঙ্গরাজ্য। আমেরিকাজুড়ে এখন শোকের ছায়া। বাড়ছে মৃত্যুর মিছিল,আর্তনাদ আহাজারী। হাসপাতালে বাড়তি চাপ। নেই লাশ রাখার জায়গা।করোনা রোগীদের জন্য পযাপ্ত পৃথক ব্যবস্থা না থাকায় রোগী এবং স্বজনদের অভিযোগ বাড়ছে,বাড়ছে হতাশা-ক্ষোভ।

আরও পড়ুন  `` পবিত্র কোরআনে অবশ্যই ধর্মনিরপেক্ষতার কথা আছে”- প্রধানমন্ত্রী

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ