২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩১, শনাক্ত ১৬৬৬

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩১,  শনাক্ত ১৬৬৬

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায়  আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৬ হাজার ৮৩৮ জন।  নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন।

রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৬৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৬ হাজার ৮৩৮ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৫৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন।

আরও পড়ুন  মহান বিজয়ের মাস শুরু

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৬ কোটি ৬৯ লাখ ৫৪ হাজার ৫০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ লাখ ৩৬ হাজার ৪২২ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ৯৫২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৩৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ