সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫ হাজার ৮০৩ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জন।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪ কোটি ২৯ লাখ ৯০ হাজার ৫৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ লাখ ৫৫ হাজার ৪৩৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩ কোটি ১৭ লাখ ৭ হাজার ৯৭৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জন।
উল্লেখ্য, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা ২১ সেপ্টেম্বর সাড়ে তিন লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১০ অক্টোবর তা সাড়ে পাঁচ হাজারে দাঁড়ায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি