সিলেট | |
প্রকাশিত: 5:33 PM, October 8, 2023
প্রভাতবেলা ডেস্ক:
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।
টিসিবি জানায়, গত কয়েক বছরের মতো লিন পিরিয়ড (দেশে পেঁয়াজ স্বল্পতা) বিবেচনায় আগামীকাল সোমবার থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরির কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রয় করা হবে। প্রতি কেজি পেঁয়াজের ভোক্তাপর্যায় মূল্য ৩৫ টাকা।
টিসিবি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ভোক্তারা। এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা আছে সংস্থাটির।
বর্তমানে রাজধানীতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা আর আমদানি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি