৪০তম বিসিএসের ফল প্রকাশ

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

৪০তম বিসিএসের ফল প্রকাশ

প্রভাতবেলা ডেস্ক:

সরকারি চাকরিতে নিয়োগে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, এতে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৯৬৪ জন।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) বুধবার এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে।

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ২০ হাজার ২৭৭ জনকে যোগ্য ঘোষণা করা হয়েছিল।

এই বিসিএসের প্রিলিমিনারির জন্য ৪ লাখ ১০ হাজার ৯৬৩ জন প্রার্থী আবেদন করলেও তাদের মধ্যে ৩ লাখ ২৭ হাজার ৫২৫ জন পরীক্ষায় অংশ নেন।

প্রথম শ্রেণির সরকারি চাকরিতে এক হাজার ৯০৩টি পদে নিয়োগ দিতে গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

 

৪০তম বিসিএস ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ